1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

আমতলীতে খাবারের লোভ দেখিয়ে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

আমতলীতে খাবারের লোভ দেখিয়ে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগ!

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে খাবারের লোভ দেখিয়ে  ৯ বছরের প্রতিবন্ধি এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ করেছেন ভূক্তভোগীর পরিবার।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার খাকদান গ্রামে ওই ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলার খাকদান গ্রামের ৯ বছরের প্রতিবন্ধি এক শিশু দোকানে যাচ্ছিলো। পথিমধ্যে মুজা মৃধার ছেলে সিদ্দিক মৃধা খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে তার বাড়ির পাশে জঙ্গলে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে এসে তার পরিবারকে ওই ঘটনা জানায়। তাৎক্ষণিক ভিকটিম পরিবারের লোকজন শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান খাঁন প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেন।

শিশুটির মা অভিযোগ করে বলেন, আমার প্রতিবন্ধি মেয়ে খাবার কিনতে দোকানে যাচ্ছিলো। পথিমধ্যে সিদ্দিক মৃধা মেয়েকে খাবারের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেছে। আমি ওই ঘটনার বিচার চাই।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান খাঁন বলেন, প্রতিবন্ধী শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, পুলিশের সহযোগিতায় শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD