1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অভিযোগ বালাগঞ্জে প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অভিযোগ
বালাগঞ্জে প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি

বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জের বাদেহস্তিদূর গ্রামে এক প্রবাসীর সম্পত্তি দখল করতে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা ২টার দিকে বাদেহস্তিদূর গ্রামে নিজ বাড়িতে বালাগঞ্জ ওসমানীনগরে কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে প্রবাসী বশির গাজীর পক্ষে জবরুল গাজী লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগ করেন।
লিখিত বক্তব্য থেকে জানা যায়, গ্রামের প্রবাসী বশির গাজী, এলাইছ গাজীর বসত বাড়ির ভূমি এস এ ও বিএস রেকর্ডে তাদের মালিকানা রয়েছে। কিন্তু ইদানীং তাদের হয়রানি করতে ভূমির মালিকানা দাবী করে শাহজাহান গাজী আদালতে মামলা দায়ের করেন। আদালতে মামলা চলাকালীন অবস্থায় গ্রামের মুরব্বি প্রবাসী আতাউর রহমান তালুকদার এলাকার অন্যান্য মুরব্বিদের সহযোগীতায় উদ্যোগ নিয়ে উভয় পক্ষের লিখিত সম্মতি গ্রহণপূর্বক গ্রাম্য শালিসের মাধ্যমে যার যার দলিল,দাগ খতিয়ান মোতাবেক যায়গা চিহ্নিত করে বিষয়টি নিষ্পত্তি করার উদ্যোগ নিলে শাহজাহান গাজী তা মানেনি। এরপর শাহজাহান গাজী বালাগঞ্জ থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে পুলিশ দিয়ে এবং বহিরাগতদের বাড়িতে এনে তাদেরকে হয়রানি করছেন।
শাহজাহান গাজী তাদের ভূমি ছাড়ার জন্য অব্যাহত হুমকি ধমকি দিয়ে আসছেন। এমতাবস্থায় তারা ভয়ে আতংকিত হয়ে শাহজাহান গাজীর মিথ্যা মামলার হয়রানী থেকে রেহাই পেতে এবং বহিরাগতদের আক্রমণ থেকে প্রাণে রক্ষা পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সহায়তা চান।
গ্রামের মুরব্বি আতাউর রহমান তালুকদার বলেন, আমরা উদ্যোগ নিয়ে তিনশ টাকা মূল্যের স্টাম্পে উভয় পক্ষের দস্তখত নিয়ে বিষয়টি মিমাংসা করার কথা বলেছিলাম, বশির গাজী মানলেও শাহজাহান গাজী তা মানেন নি ।
অভিযুক্ত শাহজাহান গাজী বলেন, আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে তা মিথ্যা বানোয়াট। আমি আদালতে একটি স্বত্ব মামলা করেছি। বশির গাজী মামলা অমান্য করে বাড়িতে গাছ কেটেছেন। আমি বাঁধা দিয়েছি। তিনি গুলি ছুঁড়েছেন, আমি আইনের দ্বারস্থ হয়েছি।
বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ বলেন, বশির গাজী ও শাহজাহান গাজীর মধ্যে জমিজমা নিয়ে আদালতে মামলা রয়েছে। জমির মালিকানার বিষয় বিজ্ঞ আদালত দেখবেন। পুলিশ উভয়কে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেছে, হয়রানি করছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাড়ির মালিক বশির গাজী, এলাইছ গাজী, গ্রামের মুরব্বি আতাউর রহমান তালুকদার, মখলুছ গাজী,ইউপি সদস্য সায়েরা বেগম, লয়লুছ গাজী,খলকু মিয়া,শিপন গাজী,রিপন গাজী, আব্দুল মুজিব, শেখ আব্দুস সালিক,ওয়াহাব উল্লাহ,নুরজাহান গাজী, দুলাল গাজী প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD