1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

স্বাধীন বাংলাদেশে প্রথম গণহত্যার স্মরণে ‘তানোরের কৃষক বিদ্রোহ’ বইয়ের মোড়ক উন্মোচন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩২২ বার পঠিত

স্বাধীন বাংলাদেশে প্রথম গণহত্যার স্মরণে ‘তানোরের কৃষক বিদ্রোহ’ বইয়ের মোড়ক উন্মোচন

রাজশাহী ব্যুরো  ঃ স্বাধীন বাংলাদেশে প্রথম গণহত্যার স্মরণে প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরীর শাহ মখদুম কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ‘তানোরের কৃষক বিদ্রোহ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রফেসর ড. সালেহ হাসান নকীব। বইটির লেখক বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী।

‘১১ ডিসেম্বর তানোর শহীদ দিবস উদযাপন কমিটি’ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। এতে অন্যদের মধ্যে ‘১১ ডিসেম্বর তানোর শহীদ দিবস উদযাপন কমিটি’র সমন্বয়ক ও সিনিয়র সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী , শাহমখদুম কলেজের অধ্যক্ষ , এবং বিশিষ্টজন , গণমাধ্যমকর্মী ও পেশাজীবীরা  উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD