স্বাধীন বাংলাদেশে প্রথম গণহত্যার স্মরণে ‘তানোরের কৃষক বিদ্রোহ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজশাহী ব্যুরো ঃ স্বাধীন বাংলাদেশে প্রথম গণহত্যার স্মরণে প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরীর শাহ মখদুম কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ‘তানোরের কৃষক বিদ্রোহ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রফেসর ড. সালেহ হাসান নকীব। বইটির লেখক বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী।
‘১১ ডিসেম্বর তানোর শহীদ দিবস উদযাপন কমিটি’ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। এতে অন্যদের মধ্যে ‘১১ ডিসেম্বর তানোর শহীদ দিবস উদযাপন কমিটি’র সমন্বয়ক ও সিনিয়র সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী , শাহমখদুম কলেজের অধ্যক্ষ , এবং বিশিষ্টজন , গণমাধ্যমকর্মী ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM