1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

আমতলীতে বিনামূল্যে সার ও বীজ পেল ৭ হাজার কৃষক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২২৪ বার পঠিত

আমতলীতে বিনামূল্যে সার ও বীজ পেল ৭ হাজার কৃষক

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিকট থেকে বিনামূল্যে সার ও বীজ পেয়েছে ৭ হাজার কৃষক। সোমবার সকালে সার ও বীজ বিতরন উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে এক সভার আয়োজন করা হয়।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছার সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। সভায় বক্তব্য রাখেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম , উপজেলা শিক্ষা অফিসার সফিউল আলম, মহিলা বিষয়ক কর্মকতার্ রুপ কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুর রহমানসহ প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. ইছা জানান, চলতি বছর রবি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৭ হাজার ৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, সূর্যমুখী, ভুট্টা, ফেলন ডাল , গম, চিনাবাদাম, খেসারী, মুগ , হাইব্রিড ব্রো বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD