1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ী চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার ৩ আসমী গ্রেপ্তার।দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২১১ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার ৩ আসমী গ্রেপ্তার।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের চাঞ্চল্যকর ক্লুলেস সোহেল রানা হত্যায় জড়িত থাকার অভিযোগে মোমিন ওরফে মিন্টু (২৭), সাইদ মাসুম ওরফে বাবু (২২) ও নাজবুল হক (২০)কে রাজশাহীর গোদাগাড়ী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ও র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী।

১৮ নভেম্বর রাত সাড়ে তিনটার সময় রাজশাহী গোদাগাড়ী উপজেলার কানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ মোমিন ওরফে মিন্টু ও মোঃ সাইদ মাসুম ওরফে বাবু রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়ার মোঃ সেনাউল হকের ছেলে , মোঃ নাজবুল হক একই উপজেলার উত্তর কানাপাড়ার কালাম মিয়ার ছেলে।

বিষয়টি ১৮ নভেম্বর রাতে নিশ্চিত করেন র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের
সিনিয়র সহকারী পুলিশ সুপার ও অপারেশনস্ এন্ড মিডিয়া অফিসার
মোঃ নাজমুল ইসলাম।

র‍্যাব জানায়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমতলা খাসমহল গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (১৯) প্রায় ৪ বছর পূর্বে তার পরিবারের সাথে রাগ করে অবৈধ পথে ভারত চলে যায় এবং সেখানে অবৈধভাবে বসবাস করে আসতেছে। অবৈধভাবে ভারতে চলে যাওয়ার পর থেকে সোহেল রানা তার পরিবারের সাথে কোন যোগাযোগ রাখে নাই। এমতাবস্থায়, গত ১৮ অক্টোবর সে তার মায়ের মোবাইল ফোনে কল দিয়ে জানায় যে, সে ভারত হতে বাংলাদেশে আসবে। কিন্তু গত ২১ অক্টোবর সকালে অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল হতে সোহেল রানা এর গ্রামের জনৈক বাবুর মোবাইলে ফোন করে জানায় যে, সোহেল রানার রক্তাক্ত মৃতদেহ শেরপুর জেলার নালিতাবাড়ীর গারো পাহাড়ের হাতিটিলা পাহাড়ে পড়ে আছে। পরে নালিতাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করায়। নিহত সোহেল রানা(১৯) এর চাচা টুটুলসহ স্বজনরা লাশ সনাক্ত করে এবং নালিতাবাড়ী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা রুজুর পর র‍্যাব-১৪ সিপিসি-১ জামালপুর কোম্পানি চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে। প্রাথমিক তদন্তে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয় র‍্যাব। পরে ১৮ নভেম্বর রাত সাড়ে তিনটার সময় র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ও র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের যৌথ আভিযানে রাজশাহী জেলার গোদাগাড়ীর কানাপাড়া এলাকা থেকে মোঃ মোমিন ওরফে মিন্টু, মোঃ সাইদ মাসুম ওরফে বাবু ও মোঃ নাজবুল হককে গ্রেপ্তার করে।
র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, ধৃত আসামীদেরকে শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD