1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ঝিনাইগাতীতে চলন্ত গাড়ির গতি রোধ করে অতর্কিত হামলার ঘটনায় বৃদ্ধা সহ আহত ৩ জন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২১৬ বার পঠিত

ঝিনাইগাতীতে চলন্ত গাড়ির গতি রোধ করে অতর্কিত হামলার ঘটনায় বৃদ্ধা সহ আহত ৩ জন

স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতীতে চলন্ত একটি অটোরিকশার গতি রোধ করে সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলার ঘটনায় ৭৫ উর্ধ্ব প্রবীণ ব্যক্তি মো: আমের আলীসহ ৩ জন আহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের ফুলহারী গ্রামে আমিনুল ইসলামের বাড়ির সামনের পাকা রাস্তার উপর এই ঘটনা ঘটে। বৃদ্ধা আমের আলী পার্শ্ববর্তী কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ফুলহারী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আজিজুর রহমানদের সাথে জমাজমি নিয়ে মামলা মোকদ্দমাসহ বিরোধ চলে আসছিল।
সোমবার সকালে শেরপুর গিয়েছিলেন আমের আলী ও তার পরিবার।

শেরপুর কোর্টের কাজ শেষে দুপুরে বাড়ির উদ্দেশ্য রওয়ানা করা হয়। ঝিনাইগাতী বাজারে আসার পর ছেলে ছালেহ আহমেদের নিজস্ব অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে ফুলহারী গ্রামের আমিনুলের বাড়ির সামনে যাওয়ার মাত্রই অটোরিকশার গতি রোধ করে মৃত আব্দুল হামিদের ছেলে
আজিজুর রহমান সহ তার লোকজন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত ভাবে হামলা করে।

ওই হামলায় বৃদ্ধ আমের আলী,তার স্ত্রী সালেহা খাতুন,ছেলে (অটোরিকশা চালক) ছালেহ আহমেদসহ ৩ জন আহত হন। স্থানীয়রা এসে ফিরফার করে আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।

এ ঘটনায় আমের আলীর স্ত্রী সালেহা খাতুন বাদি হয়ে নামিয় ৮ জনসহ অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আল আমিন-এর সাথে মুঠোফোনে কথা হলে, তিনি অভিযোগের সততা নিশ্চিত করেছেন। অভিযোগের পর থানার এস আই হাসিবুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD