1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আয়োজন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আয়োজন।

মোঃ আজিজুর রহমান, তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোরে  বিএনপির ভাইস- চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করা    হয়েছে।

জানা গেছে, তানোরের আমশো সোনালী সংঘের উদ্যোগে ঐতিহ্যবাহী আমটিয়ারা মাঠে দুই দিনব্যাপী উত্তরাঞ্চলের সর্ববৃহৎ ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৪তম ফুটবল টুর্নামেন্ট ২৬ অক্টোবর উদ্বোধন করা হবে। এদিন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মসলেম উদ্দিন মোল্লার সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধন করবেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান এবং স্বাগত বক্তব্য রাখবেন আহবায়ক ওবাইদুর মোল্লা মাস্টার।

২৭ অক্টোবর দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করবেন বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম।

এদিকে দু”দিনব্যাপী আয়োজিত প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ২৪তম ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। শনিবার ২৬ অক্টোবর উদ্বোধনী দিনে ৮টি দলের খেলা অনুষ্ঠিত হবে । এবং রবিবার সমাপনী দিনে অবশিষ্ট  ৮টি দলের খেলা অনুষ্টিত হবে। এছাড়াও ফুটবল টুর্নামেন্টে আয়োজনে সার্বিক সহযোগীতায় রয়েছেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মালেক মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব মোল্লা, মাজহারুল ইসলাম রনি, রাজু ও আশরাফুল ইসলামপ্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD