1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নেত্রকোনার পূর্বধলায় বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৬০ বার পঠিত

নেত্রকোনার পূর্বধলায় বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা ঘাগড়া ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৯ অক্টোবর) উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের কাপাশিয়া এলাকায় ৫০০ জনের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, সয়াবিন তেল, বাচ্চাদের ল্যাকটোজেন ওয়ান, টু, থ্রি গুড়াঁদুধ, ছোট বাচ্চাদের কাপড়, মহিলাদের জন্য কাপড় এবং পুরুষদের জন্য টি-শার্ট।বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অধীন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দারের তত্ত্বাবধানে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার।
তিনি জানান, গত কয়েক দিন ধরে অব্যাহত বর্ষণ ও বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে পানির নিচে তলিয়ে যাওয়ার সংবাদ পেয়ে পূর্বধলা আর্মি ক্যাম্প হতে টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পানিবন্দি ৫০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।ত্রাণসামগ্রী বিতরণের সময় পূ্র্বধলা অস্থায়ী সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার শহিদ উল্লাহ ভূঁইয়া, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাজহারুল ইসলাম রানাসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করার পাশাপাশি বন্যাদুর্গতের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD