1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।         রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।   অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁর ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ। নতুন উদ্দীপনায় “কচি কণ্ঠের আসর” এর পহেলা বৈশাখ পালন। রাজবাড়ী বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দাখিল করেছেন ৮জন নারী।  জয়পুরহাটে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট।   রামেকে হামের প্রকোপে বাড়ছে শিশুমৃত্যু, পিআইসিইউ সংকটে ঝরছে প্রাণ।     

মৃত্যুর নিমন্ত্রণ – সোহরাব হোসেন 

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

মৃত্যুর নিমন্ত্রণ

সোহরাব হোসেন

——————
আমি কখনো মৃত্যুর নৌকায় উঠি নাই,
তবে মাঝে মধ্যেই কেউ আমাকে বেশ
স্মরণ করিয়ে দেয়।
হঠাৎ সকাল দুপুর কিম্বা গভীর রাতে !
বুঝি না কেউ আমায় ঈঙ্গিত করে ;
না কি আমার অনিচ্ছায় মৃত্যুর নৌকায়
নব যাত্রাপথে নিমন্ত্রণ দিয়ে যায় ?
চিন্তা অথবা ঘুমের ঘোর কেটে গেলেই,
আমার ভেতরের কলকব্জা গুলো,
কেন জানি ধীরস্থির হয়ে যায় ?
তখন আমার মানসিক স্বাস্থ্য, অহংকার
প্রকাশিত আচরণ সর্বপরি সবকিছুই
যেন তাৎক্ষণিক নম্র ও হালকা হয়ে যায়।
বারংবার দুচোখের পাতা ঝিমিয়ে আসে ;
আর অজানা পাপের চিহ্নরা উড়তে থাকে !
ভয় হয়, হৃদয়ে ঝর উঠে, হাত পা কাঁপে
নিঃশ্বাস ঘনঘন তাড়া করিয়ে বেড়ায়!
আঁখিতে গড়ে জল আর মনে পড়ে ;
সৃজিত ভুবনে, একের পর এক কত কি ?
সবকিছুই ঠিক রবে, হয়তো থাকবো না আমি!
ধীরে ধীরে সৌন্দর্যের কারিশমায় নতুনত্ব আসবে।
অবশেষে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমায় ?

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD