1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা: রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থী গ্রেপ্তার। রাজশাহীতে আরএমপি’র পৃথক মাদকবিরোধী অভিযান:  দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার হেরোইন-ইয়াবা-ট্যাপেন্টাডল। নিরাফিশা- ২ তিস্তা মহাপরিকল্পনা ও পরিকল্পিত ড্রেজিংয়েই মিলবে স্থায়ী মুক্তি: পানিসম্পদমন্ত্রী। অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইন, খসড়া অনুমোদন জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

নিরাফিশা- ২

  • প্রকাশিতঃ শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩৪ বার পঠিত

সাবিব হাসানঃ

নিরাফিসা জানো
‎মানুষের জীবনে কিছু মানুষ আসে
‎যাদেরকে কখনো পুরোপুরি হারানো যায় না।

‎তুমি ঠিক তেমনই একটা নাম
‎যাকে ভুলে যাওয়ার অভিনয় করা যায়
‎কিন্তু ভুলে থাকা যায় না।

‎মাঝে মাঝে খুব ইচ্ছে করে
‎হঠাৎ তোমার সামনে গিয়ে দাঁড়াই।
‎কিছুই বলবো না
‎শুধু চুপচাপ তাকিয়ে থাকবো।
‎দেখব তুমি  এখনো আমার চোখের ভাষা বুঝতে পারো কি নাহ?

‎নিরাফিশা
‎রাত গভীর হলে আজও তোমাকে মনে পড়ে।
‎এই শহরের হাজারো শব্দের মাঝেও
‎তোমার স্মৃতিগুলো কেমন যেন নিঃশব্দে এসে পাশে বসে।

‎নিরাফিসা জানো
‎সবচেয়ে বেশি কষ্ট তখনই হয়
‎যখন ভাবি
‎একসময় তুমি আমার প্রতিটা অনুভূতির কারণ ছিলে,
‎আর এখন তুমি শুধু স্মৃতি হয়ে গেছো।

‎তবুও আমি বদলাতে পারিনি।
‎আজও কোনো ৫ টাকার গোলাপ দেখলে
‎তোমার কথাই মনে পড়ে।

‎মনে হয়
‎ইশ..
‎একবার যদি তোমাকে বলতে পারতাম
‎নিরাফিশা
‎তোমাকে হারানোর পরও
‎আমি অন্য কাউকে ঠিক তোমার মতো করে ভালোবাসতে পারিনি।

‎কিন্তু
‎কিছু কথা কখনো বলা হয় না।
‎কারণ মানুষটা দূরে চলে গেলে
‎ভালোবাসাটাও নীরব হয়ে যায়।

‎আর আমি
‎প্রতিদিন সেই নীরবতার ভেতরেই
‎তোমাকে একটু একটু করে খুঁজে বেড়াই।
‎তোমার ফিরে আসার অপেক্ষায়।
‎কবে তুমি আসবে?
‎এই শূন্য বুকের গহীনে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD