সাবিব হাসানঃ
নিরাফিসা জানো
মানুষের জীবনে কিছু মানুষ আসে
যাদেরকে কখনো পুরোপুরি হারানো যায় না।
তুমি ঠিক তেমনই একটা নাম
যাকে ভুলে যাওয়ার অভিনয় করা যায়
কিন্তু ভুলে থাকা যায় না।
মাঝে মাঝে খুব ইচ্ছে করে
হঠাৎ তোমার সামনে গিয়ে দাঁড়াই।
কিছুই বলবো না
শুধু চুপচাপ তাকিয়ে থাকবো।
দেখব তুমি এখনো আমার চোখের ভাষা বুঝতে পারো কি নাহ?
নিরাফিশা
রাত গভীর হলে আজও তোমাকে মনে পড়ে।
এই শহরের হাজারো শব্দের মাঝেও
তোমার স্মৃতিগুলো কেমন যেন নিঃশব্দে এসে পাশে বসে।
নিরাফিসা জানো
সবচেয়ে বেশি কষ্ট তখনই হয়
যখন ভাবি
একসময় তুমি আমার প্রতিটা অনুভূতির কারণ ছিলে,
আর এখন তুমি শুধু স্মৃতি হয়ে গেছো।
তবুও আমি বদলাতে পারিনি।
আজও কোনো ৫ টাকার গোলাপ দেখলে
তোমার কথাই মনে পড়ে।
মনে হয়
ইশ..
একবার যদি তোমাকে বলতে পারতাম
নিরাফিশা
তোমাকে হারানোর পরও
আমি অন্য কাউকে ঠিক তোমার মতো করে ভালোবাসতে পারিনি।
কিন্তু
কিছু কথা কখনো বলা হয় না।
কারণ মানুষটা দূরে চলে গেলে
ভালোবাসাটাও নীরব হয়ে যায়।
আর আমি
প্রতিদিন সেই নীরবতার ভেতরেই
তোমাকে একটু একটু করে খুঁজে বেড়াই।
তোমার ফিরে আসার অপেক্ষায়।
কবে তুমি আসবে?
এই শূন্য বুকের গহীনে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM