
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখা এবং অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত হিরণ উর রশিদ শান্তকে দেওয়ার অভিযোগে অনুষ্ঠান বর্জন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি।
এ ঘটনায় জেলা প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। প্রতিবাদস্বরূপ জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে অংশ না নিয়ে তাঁরা বয়কটের সিদ্ধান্ত নেন।
এ সময় চুয়াডাঙ্গার জেলা প্রশাসককে ‘মুজিববাদী আমলা’ আখ্যায়িত করে বক্তব্য দেন বিএনপি নেতারা। ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখার বিষয়টিকে তাঁরা দিবসটির তাৎপর্য ও ইতিহাসের প্রতি অবজ্ঞা হিসেবে দেখছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।