1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে নড়াগাতীতে শিশু ধর্ষন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, বিচার চেয়ে মায়ের আর্তনাদ ‎জয়পুরহাটে কলেজছাত্রীর সঙ্গে হাসপাতালে অবস্থান, কারারক্ষী আটক ‎ চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা বগুড়ায় শ্রমিক দল নেতা আব্দুল ওয়াদুদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া জব্দ, চালক আটক প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফর ঘিরে গোবিন্দগঞ্জে প্রস্তুতির তোড়জোড়, অনুষ্ঠিত হলো সমন্বয় সভা। হবিগঞ্জ জেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শেরপুরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

শেরপুরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুর সদরের যোগিনীমুরা নামাপাড়ায় জমি নিয়ে বিরোধে ছামেদুল হক কেনা (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

আজ শনিবার সকালে এই ঘটনা ঘটেছে। নিহত ছামেদুল হক কেনা শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা নামা পাড়ার মৃত সায়েদ আলী মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর সদরের যোগিনীমুরা নামাপাড়ার ছামেদুল হক কেনার সঙ্গে প্রতিবেশী হারুন ও সিদ্দিক খলিফাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে ওই জমিতে কলাগাছ লাগাতে যায় সিদ্দিক ও তাঁর লোকজন। এসময় বাধা দিলে প্রতিপক্ষের লোকজন ছামেদুল হক কেনার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় আহত হন ছামেদুল হকের ছেলে পারভেজসহ তিনজন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহসানুল মতিন সৈকত বলেন, ছামেদুল হক কেনা হাসপাতালে আসার আগেই মারা গেছেন। তবে কী কারণে তিনি মারা গেছেন তা জানাতে পারেননি চিকিৎসক।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম ছামেদুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি।

শফিকুল ইসলাম বলেন, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD