1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে নড়াগাতীতে শিশু ধর্ষন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, বিচার চেয়ে মায়ের আর্তনাদ ‎জয়পুরহাটে কলেজছাত্রীর সঙ্গে হাসপাতালে অবস্থান, কারারক্ষী আটক ‎ চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা বগুড়ায় শ্রমিক দল নেতা আব্দুল ওয়াদুদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া জব্দ, চালক আটক প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফর ঘিরে গোবিন্দগঞ্জে প্রস্তুতির তোড়জোড়, অনুষ্ঠিত হলো সমন্বয় সভা। হবিগঞ্জ জেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নড়াইলে নড়াগাতীতে শিশু ধর্ষন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ার তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশি আসাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার দণ্ডপ্রাপ্ত আসাদ আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ (২০২৬ সাল) দুপুর ১২টার নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ার তৃতীয় শ্রেণির ছাত্রীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশি আসাদ মোল্যা ঘরের মধ্যে প্রবেশ করে ধর্ষণ করে। একপর্যায়ে বাদীর মেঝো মেয়ে বাড়িতে এসে বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসলে আসাদ ভুক্তভোগী শিশুকে ছেড়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন ভুক্তভোগী শিশুর বাবা ও মাকে খবর দিলে তারা বাইরের কাজ ফেলে রেখে বাড়িতে এসে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর ভুক্তভোগী শিশুকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন (২৫ মার্চ) শিশুটির বাবা বাদী হয়ে আসাদ মোল্যাকে আসামি করে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন।

এ মামলার আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং একই সাথে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD