1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
‎জয়পুরহাটে কলেজছাত্রীর সঙ্গে হাসপাতালে অবস্থান, কারারক্ষী আটক ‎ চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা বগুড়ায় শ্রমিক দল নেতা আব্দুল ওয়াদুদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া জব্দ, চালক আটক প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফর ঘিরে গোবিন্দগঞ্জে প্রস্তুতির তোড়জোড়, অনুষ্ঠিত হলো সমন্বয় সভা। হবিগঞ্জ জেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ীয়ায় সাগর কলা চাষিদের মাথায় হাত, দাম কমে লোকসানের মুখে কৃষক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুপচাঁচিয়ায় ৫ ফার্মেসিকে ৮২ হাজার টাকা জরিমানা

‎জয়পুরহাটে কলেজছাত্রীর সঙ্গে হাসপাতালে অবস্থান, কারারক্ষী আটক ‎

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

‎আরিফুল ইসলাম জয়পুরহাট:

‎

‎জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এক কলেজছাত্রীর সঙ্গে অবস্থান করায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওয়াজেদ আলী (৪২) নামে এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। এ সময় ওই কলেজছাত্রীকেও থানায় নেওয়া হয়েছে।

‎

‎সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়। আটক ওয়াজেদ আলী জয়পুরহাট জেলা কারাগারে কর্মরত। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।

‎

‎পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, ওয়াজেদ আলীর সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার তার সঙ্গে দেখা করতে জয়পুরহাটে আসেন ওই ছাত্রী। এদিকে রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালন শেষে ওয়াজেদ আলীর ব্যারাকে ফেরার কথা থাকলেও তিনি সেখানে না গিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় ওই ছাত্রীর সঙ্গে অবস্থান করছিলেন।

‎

‎এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পরিচয় জানতে চাইলে দুজন নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।

‎

‎মঙ্গলবার দুপুরে থানায় গিয়ে দেখা যায়, কারারক্ষী ওয়াজেদ আলীকে হাজতে রাখা হয়েছে। অন্যদিকে কলেজছাত্রীকে রাখা হয়েছে নারী ও শিশু সহায়তা কক্ষে।

‎

‎ওই কলেজছাত্রী জানান, রাতে হাসপাতালে অবস্থানকালে লোকজন তাদের আটক করেন। পরে পুলিশ থানায় নিয়ে আসে। ওয়াজেদের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি তিনি আগে থেকেই জানেন। তার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও এ ঘটনায় ওয়াজেদের চাকরির কোনো ক্ষতি হোক, তা তিনি চান না। তিনি এ বিষয়ে কোনো মামলা করবেন না বলেও জানান।

‎

‎জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ কারারক্ষী ও কলেজছাত্রীকে পুলিশের কাছে দিয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।

‎

‎জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত দায়িত্ব পালনের পর মঙ্গলবার সকাল ৬টা থেকে ওয়াজেদ আলীর আবারও দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পুলিশ বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

‎

‎

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD