1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীঘিনালায় ‘হিলফুল যুব কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ৫০তম বাৎসরিক এজিএম – ২০২৬ অনুষ্ঠিত।। পরশুরামে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে নাশকতা ও মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার ১ হাইমচরে মাদ্রাসার সংস্কার করা মাঠ পরিদর্শনে ইউএনও নড়াইলে মাদকদ্রব্যসহ স্কুল শিক্ষক গ্রেফতার নড়াইলে নড়াগাতীতে শিশু ধর্ষন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, বিচার চেয়ে মায়ের আর্তনাদ ‎জয়পুরহাটে কলেজছাত্রীর সঙ্গে হাসপাতালে অবস্থান, কারারক্ষী আটক ‎ চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

নড়াইলে মাদকদ্রব্যসহ স্কুল শিক্ষক গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইল শহরের মহিষখোলা এলাকা থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত শিক্ষক সোহেল নাদীম শিমুকে (৪০) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ডিএনসি নড়াইল জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ডিএনসির পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল নড়াইল শহরের মহিষখোলা এলাকার বাসাবাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় স্কুলশিক্ষক শিমুর দেহ ও বসতঘর তল্লাশি করে তার পরিহিত প্যান্টের বাম পকেট থেকে ২৫ এবং বসতঘরের ড্রেসিং টেবিলের নিচের তাক থেকে দুই প্যাকেটে ৫০ পিসসহ মোট ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল নাদীম শিমু জানিয়েছেন, তিনি নড়াইল সদর উপজেলার বোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নারী নির্যাতন মামলায় গত ৫ মে থেকে চাকরিতে সাময়িক বরখাস্ত আছেন তিনি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD