1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীঘিনালায় ‘হিলফুল যুব কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ৫০তম বাৎসরিক এজিএম – ২০২৬ অনুষ্ঠিত।। পরশুরামে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে নাশকতা ও মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার ১ হাইমচরে মাদ্রাসার সংস্কার করা মাঠ পরিদর্শনে ইউএনও নড়াইলে মাদকদ্রব্যসহ স্কুল শিক্ষক গ্রেফতার নড়াইলে নড়াগাতীতে শিশু ধর্ষন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, বিচার চেয়ে মায়ের আর্তনাদ ‎জয়পুরহাটে কলেজছাত্রীর সঙ্গে হাসপাতালে অবস্থান, কারারক্ষী আটক ‎ চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

হাইমচরে মাদ্রাসার সংস্কার করা মাঠ পরিদর্শনে ইউএনও

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

 

আফতাবুল ইসলাম মেহেরাব হাইমচর প্রতিনিধি:

 

চাঁদপুরের হাইমচরে গণ্ডামারা আবু বকর সিদ্দিকী ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এ সময় তিনি প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামো, শিক্ষার পরিবেশ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দে সংস্কার করা মাঠের উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইউএনও মাদ্রাসাটি পরিদর্শনে গেলে প্রতিষ্ঠানের শিক্ষকরা তাঁকে স্বাগত জানান। পরিদর্শনকালে তিনি মাদ্রাসার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দের মাধ্যমে মাঠ সংস্কারের কাজের অগ্রগতি ও বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করেন। মাঠের উন্নয়ন কার্যক্রম সরেজমিনে যাচাইয়ের পাশাপাশি প্রতিষ্ঠানের অবকাঠামোগত পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।

 

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, পাঠদানের পরিবেশ এবং শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি নিয়েও আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিক্ষার গুণগত মানোন্নয়নে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারি এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

বিশেষ করে যেসব শিক্ষার্থী পড়াশোনায় তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে, তাদের চিহ্নিত করে পৃথকভাবে মূল্যায়নের মাধ্যমে বিশেষ পাঠদান কর্মসূচি চালুর পরামর্শ দেন ইউএনও। এতে শিক্ষার্থীদের শিখনঘাটতি কাটিয়ে ওঠার পাশাপাশি সামগ্রিক শিক্ষার মানোন্নয়ন সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে মাদ্রাসার অধ্যক্ষকে পরামর্শ দেন তিনি।

 

একই সঙ্গে শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধি, নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

 

পরিদর্শনকালে গণ্ডামারা আবু বকর সিদ্দিকী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান হামিদীসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD