1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

বসন্তপুরে পল্লী চিকিৎসক বাদশা মৃধাকে কুপিয়ে জখম। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

বসন্তপুরে পল্লী চিকিৎসক বাদশা মৃধাকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বসন্তপুর বাজার এলাকায় শুক্রবার রাত ১১টার দিকে বাদশা মৃধা নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। তিনি একই ইউনিয়নের হাটজয়পুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, বসন্তপুর বাজারে বাদশা মৃধার ওষুধের দোকান রয়েছে। সেখানে ওষুধ বিক্রির পাশাপাশি ফ্লেক্সিলোডের ব্যবসাও করেন। রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাতেই তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।

রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, বিষয়টি তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার হাতের কনুইয়ের নীচে আঘাত লেগেছে। কী কারণে দুর্বৃত্তরা হামলা করেছে তা এখনও জানা যায়নি। তবে, পারিবারিক ঝামেলা হতেও পারে। আহতের স্বজনরা চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় লিখিত অভিযোগ দেয়নি। দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD