1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষায় পাশের হার শূন্য। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১২ মে, ২০২৪
  • ২২৩ বার পঠিত

আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষায় পাশের হার শূন্য ।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর সিনিয়র মাদ্রাসায় দাখিল পরীক্ষায় কেউ পাস করেনি। আজ বেলা ১১ টায় ফলাফল প্রকাশের পর বিষয়টি জানা গেছে।

ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, ওই মাদ্রাসা থেকে এবারে বিজ্ঞান বিভাগ থেকে ১১ এবং সাধারণ বিভাগ থেকে ১০জনসহ মোট ২১ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। ফলাফল প্রকাশের পর দেখা যায় ওই প্রতিষ্ঠানের সবাই দাখিল পরীক্ষায় ফেল করেছে। এ ছাড়া উপজেলার কয়া শোবলা দাখিল মাদ্রাসায় ২০ জন পরীক্ষার্থীর মধ্যে একজন পাস করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের দাখিল পরীক্ষায় উপজেলার ৯টি মাদ্রাসার মোট ২০৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিল। এর মধ্যে ৪১ জন পাস করেছে। বাকি সবাই অকৃতকার্য হয়েছে। তাছাড়া মাদ্রাসায় এই উপজেলায় ২০.০১ শতাংশ মাদ্রাসা শিক্ষার্থী পাস করেছে।

ওই মাদ্রাসাটি দাখিল পরীক্ষার কেন্দ্র হিসাবেও ব্যবহার হয়। এর আগে দাখিল পরীক্ষা চলাকালীন ওই কেন্দ্রে উপজেলার কয়াশোবলা ও গণিপুর দাখিল মাদ্রাসার তিন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছিল।

অভিভাবকমহল মনে করেন , আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষকদের গাফিলতির কারণেই দাখিল পরীক্ষার ফলাফল শূন্য ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD