1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শেরপুরে প্রতারনামূলকভাবে বিয়ে করে গৃহবধূকে ধর্ষণ: গ্রেফতার ১। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২১২ বার পঠিত

শেরপুরে প্রতারনামূলকভাবে বিয়ে করে গৃহবধূকে ধর্ষণ: গ্রেফতার ১

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে প্রতারণামূলকভাবে বিয়ে করে ভুয়া স্বামী পরিচয়ে দীর্ঘদিন ধরে এক অসহায় গৃহবধূকে ধর্ষণ করেছে মোঃ জহুরুল ইসলাম ওরফে সুজন (২৫) নামে এক যুবক। এঘটনায় মামলা দায়ের পর একমাত্র আসামী মোঃ জহুরুল ইসলাম ওরফে সুজনকে ৪ মে শনিবার রাত ১০টার দিকে ঢাকা জেলার শাহআলী এলাকা থেকে র‌্যাব-৪, সিপিএসসি (মিরপুর) এবং র‌্যাব-১৪, সিপিসি ১, জামালপুর যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী মোঃ জহুরুল ইসলাম ওরফে সুজন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কিল্লাপাড়া গ্রামের মোঃ কাইয়ুম আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ৬ বছর পূর্বে ভিকটিমের সাথে আসামীর মোবাইলে পরিচয় হয় এবং এক পর্যায়ে তা প্রেম-ভালবাসায় রুপান্তর ঘটে। পরবর্তীতে আসামি ভিকটিমকে প্রেম-ভালোবাসায় জড়িয়ে ঢাকার সাভারে নবীনগর এলাকায় অপরিচিত একজন মুরুব্বিকে কাজী সাজাইয়া সাক্ষী গণের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন করে এবং একটি নীল কাগজে স্বাক্ষর নেয়। অতঃপর ভিকটিমের সাথে দীর্ঘ ০৬ বছর যাবৎ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কিল্লাপাড়ায় আসামীর বসত বাড়ীতে স্বামী-স্ত্রী হিসেবে ঘর সংসার করে। এর ফলে ভিকটিমের গর্ভে এবং আসামীর ঔরসে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করে।

পরবর্তীতে গত ২০২৩ সালের ১১ নভেম্বর আসামী মোঃ জহুরুল ইসলাম ওরফে সুজন জানায় যে, ভিকটিমের সাথে তার কোন বিয়ে হয় নাই। ওই ঘটনার বিষয়ে ভিকটিম ও তার পরিবারে লোকজন আসামীকে জিজ্ঞাসা করিলে সে জানায় যে, লোক দেখানো ভুয়া নিকাহ রেজিস্টারের মাধ্যমে ভিকটিমের স্বাক্ষর নিয়ে পাঁচ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে প্রতারনামূলকভাবে বিয়ে করে এবং বিশ্বাস স্থাপন করে তার সাথে দৈহিক সর্ম্পক করেছে। ভিকটিম একজন সহজ-সরল, গরীব মেয়ে বিধায় তার সরলতার সুযোগ নিয়া আসামী প্রতারণামূলকভাবে বিয়ে করে বিশ্বাস স্থাপন করে দৈহিক সম্পর্ক এবং মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে স্বামী-স্ত্রীর বিশ্বাস স্থাপন করে ক্রমাগত ধর্ষণ করেছে। এসব ঘটনার বিষয়ে ভিকটিম থানায় মামলা করতে গেলে, থানা কর্তৃপক্ষের পরামর্শে আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে অফিসার ইনচার্জ নালিতাবাড়ি থানাকে এফআইআর করার নির্দেশ প্রদান করে।

সেই ঘটনায় ভিকটিম বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২২, তাং-২৫/০১/২০২৪খ্রি.

অপরদিকে শনিবার রাত ১০টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি আভিযানিক দল ও র‌্যাব-০৪, সিপিএসসি (মিরপুর) এর সিনিয়র এএসপি মোঃ আবুল বাশারের উপস্থিতিতে যৌথ অভিযানক দল ঢাকা জেলার শাহ আলী থানার ঈদগাহ মাঠ এলাকা থেকে প্রধান আসামী মোঃ জহুরুল ইসলাম ওরফে সুজনকে গ্রেফতার করে। পরে ধৃত আসামীকে শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় সোপর্দ করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD