1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নেত্রকোনা মডেল থানা পুলিশের অভিযানে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ চোরাকারবারি গ্রেফতার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২২৮ বার পঠিত

নেত্রকোনা মডেল থানা পুলিশের অভিযানে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ (তিন) চোরাকারবারি গ্রেফতার

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনার করে ৪০০ বস্তা (২০ হাজার কেজি) ভারতীয় চিনিসহ ৩ ( তিন) চোরকারবারিকে গ্রেফতার করেছে। যার আনুমানিক বাজার মূল্য ২৪ লক্ষ টাকা এবং এ কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনা সদরে পশ্চিম চকপাড়ার মৃত মতি মিয়ার ছেলে মোঃমাসুম (৪০), গাজীপুরের কালীগঞ্জ থানাধীন উলুখলা গ্রামের স্বপন মিয়ার ছেলে মো. জায়েদ মিয়া (২২) ও একই জেলার পূবাইল থানাধীন হারবাইত গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে বাবু মিয়া (৪৫)।
সোমবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম (পিপিএম) এর তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) যুবরাজ দাস সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় রাজুর বাজার সংলগ্ন এবিসি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর হতে আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি বোঝাই ট্রাকটি আটক করতে সক্ষম হয় পুলিশ।এসব তথ্য নিশ্চিত করে ওসি মো. আবুল কালাম (পিপিএম) বলেন, গ্রেফতারকৃতরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভারতীয় চিনি আমদানি করে দেশের বিভিন্নস্থানে বিক্রি করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD