1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২১৬ বার পঠিত

ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ

আল-আমিন স্টাফ রিপোর্টার্সঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করেন করা হয়েছে। ৪এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর-৩আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উক্ত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডাঃ কামাল হোসেন, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার সহ গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন এবং ৩হাজার টাকার নগদ চেক প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD