1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

সাভারে বাড়ির ছাদে গাঁজার বাগান করে বিক্রি ও সেবন করতেন কসাই হাজী শুকুর আলী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

বাড়ির ছাদে গাঁজার বাগান করে বিক্রি ও সেবন করতেন কসাই হাজী শুকুর আলী

স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম, সাভার

ঢাকার সাভারে মাংস বিক্রির আড়ালে নিজের বাড়ির ছাদে অভিনব কায়দায় গাঁজার বাগান গড়ে তুলেছেন এক কসাই। টবের মধ্যে এ গাঁজার বাগানটি দূর থেকে দেখলে মনে হবে ফুলের বাগান। কিন্তু এ বাগানে ফলানো গাঁজার গাছ তিনি বিক্রি এবং নিজে মাদক হিসেবে সেবন করতেন।

এমন গোপন খবরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বেশ কয়েকটি গাছসহ হাজী শুকুর আলী (৫২) নামের ওই কসাইকে গ্রেফতার করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান শিকদারের নেতৃত্বে থানা পুলিশের একটি দল সাভার পৌরসভার মজিদপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় কসাই শুকুর আলীর বাড়ির ছাদে চাষ করা বেশ কয়েকটি গাঁজার গাছ জব্দ করা হয়।

জানতে চাইলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান শিকদার জানান, বাড়ির ছাদে অনেকটা অভিনব কায়দায় গাঁজা চাষাবাদের অভিযোগে আটক শুকুর আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি দল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত কসাই শুকুর আলীর বিরুদ্ধে সাভার বাজার বাসস্ট্যান্ডের বিরুলিয়া সড়কে আফসার কটন মিল সংলগ্ন “হাজী শুকুর আলী গোস্ত বিতান” থেকে দীর্ঘদিন যাবৎ অসুস্থ ও মরা গরুর মাংস বিক্রির অভিযোগ রয়েছে। এছাড়াও কসাই শুকুর আলী নব্বই এর দশকে রাজধানী ঢাকায় স্ব-দলবলে ডাকাতি করতো বলে তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একসময়ের কুখ্যাত এই আন্ত:জেলা ডাকাত দলের সরদার শূন্য পকেটে সাভারে এসে দুই যুগ ধরে মাংস বিক্রির আড়ালে ভারতে বিভিন্ন প্রাণীর কিডনি পাচার সিন্ডিকেটের সাথে জড়িত বলেও জানা গেছে। অবৈধ পন্থায় অর্থ উপার্জনের টাকায় সাভার পৌরসভার মজিদপুর এলাকায় কয়েকটি আলিশান বাড়ি রয়েছে তার। আর শুক্রবার বিকেলে সেই বাড়ি থেকেই সাভার মডেল থানা পুলিশের হাতে গ্রেফতার হলেন কসাই শুকুর আলী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD