1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

রাইস কুকারে রান্না করতে গিয়ে লাশ হলেন তাসলিমা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৪২ বার পঠিত

রাইস কুকারে রান্না করতে গিয়ে লাশ হলেন তাসলিমা

মোঃ আমিনুল ইসলাম / আল-আমিন

শেরপুরের নালিতাবাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে তাসলিমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের এরশাদ আলীর স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, রাতে তাসলিমা টিনসেড রান্না ঘরে রাইস কুকারে রান্নার কাজ করছিলেন। এসময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় তাসলিমা ঘরে ঢুকে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করার চেষ্টা করেন। এতে বিদ্যুতায়িত হয়ে ঘরের মেঝেতেই পড়ে যান তিনি।

এদিকে আগুন দেখে বাড়ির অন্যরা চিৎকার শুরু করলে বাড়ির কাছে থাকা মসজিদের মুসল্লি ও এলাকাবাসী ছুটে আসেন। ততক্ষণে ঘটনাস্থলেই প্রাণ হারান তাসলিমা। এসময় তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

অপরদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ, স্থানীয় জনপ্রতনিধিসহ অন্যান্যরা।

নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান, আগুন লাগার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্তাধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD