1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

প‌বিত্র মাহে রমজান উপলক্ষ্যে রূপগঞ্জে দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২০৯ বার পঠিত

প‌বিত্র মাহে রমজান উপলক্ষ্যে রূপগঞ্জে দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপগঞ্জ ইউনিয়নে দুই হাজার হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সদর ইউ‌নিয়‌নের ৭, ৮, ৯ নম্বর ওয়া‌র্ডে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এর প‌ক্ষে দুই হাজার প‌রিবা‌রের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের সদস্য মোহাম্মদ আনছার আলী এর উ‌দ্যো‌গে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে যোগ দেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। সে সময় তি‌নি ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দে‌শের মানু‌ষের কল্যা‌নে কাজ ক‌রে যাচ্ছেন।

অসহায় মানুষের পাশে সমাজের বৃত্তবান‌দের এ‌গিয়ে আসার আহবান জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তি‌নি ব‌লেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাধ্য মোতাবেক সহযোগিতা করা উ‌চিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলী‌গের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলী‌গের কার্যকরী সদস্য হা‌বিবুর রহমান হা‌বিব, রূপগঞ্জ উপজেলা যুবম‌হিলালী‌গের সভাপ‌তি ফের‌দৌসী আক্তার রিয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সহসভাপ‌তি মোহাম্মদ ফারুক মিয়া, রূপগঞ্জ উপজেলা ম‌হিলালী‌গের সাংগঠ‌নিক সম্পাদক রেহেনা আক্তার, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবকলী‌গের সাবেক সভাপ‌তি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী সহ অনেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD