1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

সড়ক দুর্ঘটনায় নালিতাবাড়ীর এক ব্যবসায়ীর মৃত্যু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২২৩ বার পঠিত

সড়ক দুর্ঘটনায় নালিতাবাড়ীর এক ব্যবসায়ীর মৃত্যু।

মোঃআমিনুল ইসলাম, শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী শহরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও বর্তমান পার্টস ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় আহত দুলাল মিয়ার মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুলালের মৃত্যু হয়।

এরআগে গত ২৮ ফেব্রুয়ারি নালিতাবাড়ি থেকে জামালপুরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হলে তাঁকে প্রথমে জামালপুর ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি দুলাল মিয়া নিজের অটোবাইক পার্টসের দোকানের জন্য পার্টস কিনতে সিএনজিযোগে জামালপুর যান। ব্রক্ষপুত্র ব্রিজের ওপারে সিএনজি থেকে নেমে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাঁকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে জামালপুর ও পরে ময়মনিংসহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘ঘটনাটি জামালপুর থানা এলাকায় ঘটেছে। তারাই এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD