
শেরপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু।
মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি
শেরপুর সদরের জঙ্গলদি দক্ষিণপাড়ায় আবু বকর সিদ্দিক নামের আড়াই বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে শিশুটির মরদেহ বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখে সেখান থেকে উদ্ধার করা হয়।
নিহত আবু বকর সিদ্দিক শেরপুর সদরের জঙ্গলদি দক্ষিণপাড়ার মোহাম্মদ হায়দার আলীর ছোট ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ ২৯ ফেব্রুয়ারি সকাল ১০টার সময় জঙ্গলদি দক্ষিণপাড়ার মোহাম্মদ হায়দার আলীর ছোট ছেলে মোঃ আবু বকর সিদ্দিক নিখোঁজ হয়। এর দুই ঘন্টা পর তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ পুলিশ হেফাজতে নিয়েছেন।
মোহাম্মদ হায়দার আলীর দুই ছেলে সন্তানের মধ্যে আবু বকর সিদ্দিক ছোট ছিল। বড় ছেলে স্থানীয় একটি মাদ্রাসায় লেখা পড়া করে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।