1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে সপ্তম শ্রেণীর ছাত্র নিহত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পঠিত

কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে সপ্তম শ্রেণীর ছাত্র নিহত

সুমন হোসেন ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে ফাহাদ হোসেন (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (২৮শে ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে ৫নং এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত ফাহাদ হোসেন ওই গ্রামের কুয়েত প্রবাসী আব্দুস সামাদ সর্দারের ছেলে। নিহত ফাহাদ এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, সকালে ওই স্কুলছাত্র মোটরসাইকেলযোগে বাড়ি থেকে গ্রামের মাঠে যাচ্ছিলো ভুট্টার পাতা আনতে। পথে রেলক্রসিংয়ে পৌঁছালে খুলনা থেকে চিলাহাটীগামী রুপসা-৭২৭ নং ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ১০ থেকে ১৫ গজ দূরে চলে যায়।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র মারা গেছে বলে আমরা শুনেছি। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD