1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নেত্রকোনায় একটি মুড়ি কারখানা ও একটি বেকারিকে ২ লক্ষ টাকা জরিমানা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৪ বার পঠিত

নেত্রকোনায় একটি মুড়ি কারখানা ও একটি বেকারিকে ২ লক্ষ টাকা জরিমানা

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে নেত্রকোনায় একটি মুড়ির কারখানা ও একটি বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের রাজেন্দ্রপুরের বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের দায়ে নেত্র ফুড প্রোডাক্টস ও এসএস ফুড প্রোডাক্টসকে এ জরিমানা করা হয়।
জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেত্রকোনা জেলা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. হাবিবুর রহমানসহ নেত্রকোনা জেলা পুলিশ সদস্যরা। নিরাপদ খাদ্য কর্মকর্তা জানান, বেকারি ও মুড়ি কারখানায় অভিযানে দেখা যায় চরম অপরিচ্ছন্ন পরিবেশে প্রতিষ্ঠানের মালিক বিপ্লব কুমার সাহা এবং মানিক চন্দ্র সাহা খাদ্যপণ্য তৈরি করছিলেন।এছাড়াও প্রতিষ্ঠানগুলোর খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার, কিডনি রোগ সৃষ্টিকারী হাইড্রোজের ব্যবহারসহ নানা অসঙ্গতি পরিলক্ষিত হয়। পরে তাদের প্রত্যেককে ১ লাখ করে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD