
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা শাখার উদ্দোগে এক বছর পূর্তি উপলক্ষ্যে দ্বীপ জেলা ভোলায় সেচ্ছাসেবী মিলন মেলা ও অসহায় দরিদ্র সেবা বঞ্চিত শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
গত ১৭ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত শহরের কুইন আইল্যান্ড চিকেন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠান করা হয়।
উক্ত মিলন মেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম ওসমান গনি চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাজিবুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ম্যান ফর ম্যান ফোর্স। মোঃ তানজিল হোসেন, জেলা প্রতিনিধি,
বিডি নিউজ ইউরোপ ২৪ ডটকম। মোঃ শফিকুল ইসলাম শফি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, ভোলা জেলা আওয়ামী লীগ।
মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ। মোঃ জাকির হোসেন, উপদেষ্টা, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।
মোঃ শাহাদুল ইসলাম সোহান, সভাপতি, আলোকিত জীবন সংগঠন ও ব্লাড ফাউন্ডেশন। এ্যাডভোকেট এমদাদুল হাওলাদার। এ্যাডভোকেট ইফতারুল হাসান শরীফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উক্ত সংঘঠনের ভোলা জেলা কমিটির সকল সদস্যবৃন্দ, বিভিন্ন সেচ্ছাসেবী সংঘঠনের প্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ নেওয়াজ শরীফ, সভাপতি, ভোলা জেলা, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।