1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক সিএনজির সংঘর্ষে নিহত এক আহত ২। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক সিএনজির সংঘর্ষে নিহত এক আহত ২।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।

শেরপুরের ঝিনাইগাতীর তেঁতুলতলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম। তিনি ঝিনাইগাতীর জুলহাস উদ্দিনের ছেলে। আহত ব্যক্তিরা হলেন-মাদ্রাসা শিক্ষক আবদুল কাদের (৪৫) ও অটোরিকশা চালক বিল্লাল হোসেন। তাঁদেরকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, তেঁতুলতলা এলাকায় অটোরিকশা ও পানভর্তি একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে ঝিনাইগাতীর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদেরর উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ‘আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করেছি। এখন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD