1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

রাজশাহী কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পঠিত

রাজশাহী কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন।

_________রাজশাহী ব্যুরো

রাজশাহী কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন রাসিক মেয়র । পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সালাম অভিবাদন গ্রহণ করেন। বেলুন ফেস্টুন উড়িয়ে রাজশাহী কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়র ।

অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আগামী প্রজন্মকে সুস্থ্য ও সবলভাবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। সুস্থ ও সবল হয়ে গড়ে তুলতে শিক্ষাথীদের ব্যয়াম ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থাকতে হবে। এই বিদ্যালয়ে অনেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় কর্মস্থলে উচ্চ স্থানে অবস্থান করছে। আমি আশা করছি তোমরাও একদিন সেই লক্ষ্যে পৌছাবে।

রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা ড. মোসাঃ নুরজাহান বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফাহিমা খানম, রেজিনা চাঁন, সিনিয়র শিক্ষক খন্দকার শামসুদ্দিন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD