1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নড়িয়ায় কলেজ ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫০ বার পঠিত

 

নড়িয়ায় কলেজ ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুরের নড়িয়ায় জন্মদিন উদযাপন করে বাসায় ফিরে শেখ সুমাইয়া নামে এক ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে ওই ছাত্রলীগ নেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

শেখ সুমাইয়া নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি ২ নম্বর ওয়ার্ডের আবু বকর শেখের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ৭ ফেব্রুয়ারি ছিলো শেখ সুমাইয়ার জন্মদিন। বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন শেষে রাতে বাসায় ফিরে নিজ ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়েন তিনি। এরপর মধ্যরাত থেকে সুমাইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল আসা শুরু করে। রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায় সুমাইয়ার পরিবারের সদস্যদের।

তারা দরজার বাইরে থেকে সুমাইয়াকে ডাকাডাকি করতে থাকেন। তবে রুমের ভেতর থেকে কোনো সারা না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়ার মরদেহ ঝুলে থাকতে দেখেন তারা । বিষয়টি থানায় জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD