1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নিউ গভঃ ডিগ্রী কলেজের ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক মেয়র। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

নিউ গভঃ ডিগ্রী কলেজের ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক মেয়র।

_________রাজশাহী ব্যুরো

নিউ গভঃডিগ্রী কলেজ, রাজশাহীর ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে একাডেমিক ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প (ফোসেপ) এর আওতায় নিউ গভঃ ডিগ্রী কলেজের ৬ তলা একাডেমিক ভবন নির্মাণে ব্যয় হবে ১০ কোটি ২৩ লাখ টাকা। প্রকল্পের আওতায় ক্লাশ রুম, আইসিটি ল্যাব, সায়েন্স ল্যাব, ছাত্র-ছাত্রী কমন রুম, ওয়াশ ব্লক, সোলার সিস্টেম স্থাপন করা হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একাডেমিক ভবন নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

উদ্বোধনকালে নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর কালা চাঁদ শীল, প্রকল্প পরিচালক ড. খন্দকার মুজাহিদুল হক উপাধাক্ষ্য প্রফেসর মোঃ মতিউর রহমান, স্টাফ কাউন্সিলের সম্পাদক প্রফেসর মোঃ জিয়াউর রহমান, অন্যান্য শিক্ষক-কর্মচারী ও কলেজের শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD