1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নেত্রকোণায় তিতাস গ্যাস সরবরাহ স্বাভাবিক জনমনে স্বস্তি। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৫ বার পঠিত

নেত্রকোণায় তিতাস গ্যাস সরবরাহ স্বাভাবিক জনমনে স্বস্তি

শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:

দীর্ঘ ৩০ ঘণ্টা পর নেত্রকোণা শহরে তিতাসের গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। গত শনিবার রাত ১১টায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়। এতে নেত্রকোণায় থাকা সাড়ে ৫ হাজার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস গ্যাসের নেত্রকোণা আঞ্চলিক অফিসের প্রকৌশলী সুমঙ্গল গোলদার।এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন মূলক কাজ করতে গিয়ে দূর্ঘটনাজনিত কারণে লাইন ফুটো হয়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়। এতে যেসব বাড়িতে পাইপলাইনের গ্যাসে রান্না হয়, সেসব বাড়িতে ভোগান্তিতে পড়ে মানুষ। খাবারের খোঁজে ভিড় বাড়ে হোটেলগুলোতে কিন্তু বাড়তি প্রস্তুতি না থাকায় খাবার সরবরাহে হোটেল মালিকেরাও পড়েন বিপাকে।প্রকৌশলী সুমঙ্গল গোলদার বলেন, ময়মনসিংহের গৌরীপুরে গত শুক্রবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন কাজের জন্য মাটি কাটার সময় নেত্রকোণায় গ্যাস সরবরাহের মূল লাইন ফুটো হয়ে যায়। দুর্ঘটনার আশঙ্কায় তাৎক্ষণিক ময়মনসিংহ থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।তিনি আরও বলেন পরে ঢাকা থেকে এক্সপার্ট ও যন্ত্রপাতি এনে মেরামত করা হয়। এরপর গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়। এখন আর কোন সমস্যা নেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD