1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নেত্রকোণার কলমাকান্দায় মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

নেত্রকোণার কলমাকান্দায় মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:

নেত্রকোণার কলমাকান্দায় মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি দেলোয়ার এবং দৌলত‘কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব -১৪, ময়মনসিংহ। আজ শনিবার দুপুরে র‌্যাব-১৪, ময়মনসিংহ এর উপ-পরিচালক অপারেশনস্ অফিসার মোঃ আনোয়ার হোসেন স্থানীয় সংবাদ কর্মীদের কাছে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভিকটিম মহিলা মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী। মাদ্রাসায় যাওয়া- আসার পথে আসামিরা প্রায়ই তাকে উত্যক্ত করত এবং অশালীন কথাবার্তা বলত । বিষয়টি মহিলা ইউপি সদস্যের মাধ্যমে অভিভাবকদের জানালে মনির মিয়া‘সহ তার পরিবারের লোকজন ইউপি সদস্যসহ ভিকটিমের মায়ের ওপর ক্ষিপ্ত হন । ২০২৩ সালের ১১ই নভেম্বর কথা কাটাকাটির এক পর্যায়ে,আসামি মনির মিয়া‘সহ তার পরিবারের লোকজন ভিকটিমের মা এবং ইউপি সদস্যকে মারপিঠ করে আহত করেন। খবর পেয়ে ভিকটিমসহ তার প্রতিবেশিরা ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের মা এবং মহিলা ইউপি সদস্যকে উদ্ধার করে পাশের বাড়ীতে নিয়ে আসেন। এ সময়, ভিকটিম তার মায়ের কাপড়-চোপড় নেওয়ার জন্য বাড়িতে গেলে আসামিরা সুযোগ বুঝে ভিকটিমের মুখ চেপে ধরে পাশের ধান ক্ষেতে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন। ভিকটিমের ডাক-চিৎকারে তার পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে, উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ০৩ জনের নাম‘সহ অজ্ঞাতনামা আরো ০২ জনকে আসামি করে আদালতে একটি লিখিত অভিযোগ করেন। পরে ৯ই ডিসেম্বর আদালত অভিযোগটি আমলে নিয়ে কলমাকান্দা থানা পুলিশকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। উক্ত ঘটনার পর থেকে আসামীগণ গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পলাতক ছিল।এরই প্রেক্ষিতে, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪, সদর ব্যাটালিয়নের অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৬ জানুয়ারী শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার লতিফপুর এলাকা থেকে দেলোয়ার হোসেন (২২), দৌলত মিয়া (২৩),কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের‘কে শনিবার নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD