1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন ইউপি চেয়ারম্যান। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৫২ বার পঠিত

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন ইউপি চেয়ারম্যান।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন।

শনিবার বিকেলে হাতিবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে তেঁতুলতলা বাজার মাঠে অনুষ্ঠিত নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ছেড়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম ও বিশেষ অতিথি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘নতুন এমপি সাহেব ভালো, তাই আমি নিজ ইচ্ছায় বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছি। আমার খুব ভালোই লাগতেছে।’

ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানগুলো করাতে অনেকেই বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানে আগ্রহ দেখা যাচ্ছে। ইতিপূর্বে ১৪জন যোগদান করেছেন। আজ একজন চেয়ারম্যান যোগদান করেছেন। তবে, বিএনপি থেকে তারা যোগদান করলেও আমাদের নজরদারি থাকবে তাদের ওপর। তারা আসলে আওয়ামী লীগকে ভালোবেসে না ভয়ে দলে যোগদান করছেন। যদি ভালোবেসে যোগদান করে থাকে তাহলে আমরা স্বাগত জানাই তাদেরকে।’

উল্লেখ্য, এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহা আলীর নেতৃত্বে আরও ১৪ জন বিএনপি ছেড়ে আওয়ামীলীগে যোগদান করেছেন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD