1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ময়মনসিংহে ৩ অবৈধ ইটভাটা মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

ময়মনসিংহে ৩ অবৈধ ইটভাটা মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা

খায়রুল বাশার,ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারি ইউনিয়নের পাতলাশি গ্রামে ৩ টি ড্রাম চিমনি ইটভাটায় (মেসার্স বিএসবি ব্রিকস, মেসার্স এইচ এস বি ব্রিকস, মেসার্স এম এস বি ব্রিকস) পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালিত হয়। গতকাল (১৬ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে তিনটি অবৈধ ইটভাটাকে মোট ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় এবং সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। মোবাইল কোর্ট অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মেজ-বাবুল আলম। উক্ত মোবাইল কোর্টে ময়মনসিংহ পুলিশ লাইনের পুলিশ সদস্যগণ নিরাপত্তা প্রদান করেন। জানা যায়, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরকম অভিযান চলমান থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD