1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

শেরপুরে শীত ও কুয়াশায় নষ্ট হচ্ছে বোর ধানের বীজতলা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৫২ বার পঠিত

শেরপুরে শীত ও কুয়াশায় নষ্ট হচ্ছে বোর ধানের বীজতলা।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।

সারা দেশের ন্যায় শেরপুর জেলায়ও শীতের তীব্রতা বেড়েছে। এতে নানা সংকটে পড়েছেন কৃষকরা। অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে বোরো ধানের বীজতলা। অনেক স্থানেই বীজতলা একধরনের ছত্রাকে আক্রান্ত হচ্ছে। এতে চারার বৃদ্ধি ব্যাহত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তা নষ্ট হয়ে যাচ্ছে।

শীতের কারণে মাঠে কাজ করতে পারছে না কৃষক। দেখা দিয়েছে কৃষি শ্রমিকের সঙ্কট। ফলে পিছিয়ে যাচ্ছে বোরো ধানের আবাদ।

চলতি মৌসুমে শেরপুর জেলায় ৯১ হাজার ৯৪০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এজন্য ৪ হাজার ৮৯৯ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধানের বীজতলা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে জেলায় পৌনে ৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপণের কাজ শেষ হয়েছে।

চরশেরপুরের কৃষক নাজির আহমেদ বলেন, ‘শীতে চারা নষ্ট হয়ে যাইতাছেগা। জমি নাগাবার পাইতাছি না। নামলে বাতে জমিতে বোরোধান লাগাইলে কাটার সময় তো রিক্সের মধ্যে পইড়া জামুগা।’

পরানপুরের কৃষক ফজলুল হক বলেন, ‘আমন ধান কাইটা সরিষার আবাদ করছি। সরিষা তুইলা বোরোধান চাষ করমু। কিন্তু জালা (চারা) নষ্ট হইয়া যাইতাছেগা। কীটনাশক দিতাছি, সেচ দিতাছি কোনো কামই হইতাছে না। এবার বোরো ফসল করমু কেমনে।’

এ ব্যাপারে শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘ছত্রাকনাশক কীটনাশক ছিটানোর জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। আর বীজতলায় সন্ধ্যায় সেচ দিয়ে সকালে নিয়মিত পানি বের করে দেওয়াসহ নানা পরামর্শ দিয়ে যাচ্ছে আমাদের লোকজন।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD