1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

গাজীপুর শ্রীপুর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৩১ বার পঠিত

গাজীপুর শ্রীপুর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

খন্দকার সেলিম রেজা ঃ প্রতিনিধি ঢাকা বিভাগ

আজ(১২ ই জানুয়ারী ২০২৪ খ্রি.)গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত দোয়া মাহফিলে গাজীপুর ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপিকা রোমানা আলী (টুসি)কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় এ দোয়ার আয়োজন করা হয়।গাজীপুর শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ হায়দার মৃধার সঞ্চালনায় -প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ শেখ।তিনি বলেন গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই অধ্যাপিকা রোমানা আলী কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায়।উক্ত মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করা হয়।প্রয়াত আলহাজ্ব এডভোকেট রহমত আলীর জন্য দোয়া কামনা করা হয়।উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মনির হোসেন,উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেন দিপু,ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গুলজার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মাহমুদ,জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য দেলোয়ার হোসেন তপু,৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম শেখ প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD