1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

বিড়াল পালনে নিষেধাজ্ঞা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রী হলে – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৪১৭ বার পঠিত

মোঃ আল-আমিন (আলিফ) ঢাকা।

বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম আবাসিক হলে বিড়াল পালনে নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। এতে আগামী ৫ জুনের মধ্যে বিড়ালসহ অন্যান্য চতুষ্পদ প্রাণী হল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গত সোমবার জাহানারা ইমাম হলের প্রভোস্ট অধ্যাপক মুরশেদা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হলের অভ্যন্তরে কোনো কোনো ছাত্রী বিড়াল পুষছেন। এ কারণে অনেক ছাত্রীর অসুবিধা হচ্ছে বলে অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে যাঁরা বিড়াল বা অন্যান্য চতুষ্পদ প্রাণী (যদি থাকে) পুষছেন, তাঁদের আগামী ৫ জুনের মধ্যে সেই সব প্রাণী হলের বাইরে রেখে আসার জন্য বলা হলো। অন্যথায় ৬ জুন থেকে হল প্রশাসন হলে বসবাসরত ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিড়াল ও অন্য চতুষ্পদ প্রাণী অপসারণে ব্যবস্থা নেবে।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক মুরশেদা বেগম সাংবাদিকদের বলেন, ‘কিছু ছাত্রী আবাসিক হলে বিড়াল পালছে। ওই সব বিড়াল আবার হলের অন্য ছাত্রী, কর্মচারীদের আঁচড় দিচ্ছে। এ ঘটনায় কয়েকজন আমাকে অভিযোগ দিয়েছে। এ ছাড়া বিড়ালগুলোর কারণে হল ও ডাইনিংয়ের পরিবেশ নষ্ট হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি নিজে কয়েকবার তাদের বলার পরও ছাত্রীরা এখনো বিড়ালসহ অন্যান্য প্রাণী পালছে। এ জন্য একরকম বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিতে হয়েছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD