1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবিদ্বারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে বান্দরবানে জেলা জাসাসের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ বৃষ্টিতে সড়কের বেহাল দশা,নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ পথচারীরা। ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যুক্তিক স্থানে স্থাপনের দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, হেঁয়াকোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেল সদৃশ গোলা উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী চীনের ফাং ওয়েনজুন থেকে আব্দুর রহমান, লক্ষ্মীপুরের সুমাইয়ার সঙ্গে বিয়ে জুলাই আন্দোলনে সাংবাদিকদের হুমকি দিয়ে পোস্ট, সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ক্ষেতলালে ধানক্ষেতে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ ‎ গাইবানধার তিস্তা এখন ধু-ধু বালুচর, চরে চরে ফসলের সমারোহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি দর্শনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ।

দেবিদ্বারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা

  • প্রকাশিতঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

 

জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:

 

​দেবিদ্বার উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে প্রফেসর বিমল দত্ত, সাধারণ সম্পাদক হিসেবে সঞ্জয় দেবনাথ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নারায়ণ চন্দ্র দত্ত দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে দেবিদ্বার কালী মন্দির প্রাঙ্গণে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক মতবিনিময় ও আলোচনা সভার পর এই নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। ​সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক স্বপন ধর, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ দাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. প্রদীপ দে এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মিন্টু চন্দ্র দে। ​অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অনিল চক্রবর্তী এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব পরিমল বিকাশ দত্ত। ​এ ছাড়া স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুদীপ রায়, তপন সাহা, পিন্টু সাহা, নারায়ণ ব্রাহ্মণ, রিপন দত্ত, পরিমল মাস্টার, অধ্যাপক বিশ্বজিৎ দত্ত, রঙ্গলাল দত্ত, বিজয় দাস, লিটন পাল, রঞ্জিত দত্ত, রতন, প্রফেসর শংকর সাহা, নারায়ণ মাস্টার, সুবল চন্দ্র মাস্টার, মানিক রায় এবং তাপস মাস্টারসহ অনেকে। ​আলোচনা সভায় বক্তারা বলেন, দেবিদ্বারে ধর্মীয় সম্প্রীতি অটুট রাখা, প্রতিটি পূজা-পার্বণ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং সম্প্রদায়ের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নবগঠিত কমিটি সমন্বিতভাবে কাজ করে যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD