জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:
দেবিদ্বার উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে প্রফেসর বিমল দত্ত, সাধারণ সম্পাদক হিসেবে সঞ্জয় দেবনাথ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নারায়ণ চন্দ্র দত্ত দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে দেবিদ্বার কালী মন্দির প্রাঙ্গণে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক মতবিনিময় ও আলোচনা সভার পর এই নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক স্বপন ধর, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ দাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. প্রদীপ দে এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মিন্টু চন্দ্র দে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অনিল চক্রবর্তী এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব পরিমল বিকাশ দত্ত। এ ছাড়া স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুদীপ রায়, তপন সাহা, পিন্টু সাহা, নারায়ণ ব্রাহ্মণ, রিপন দত্ত, পরিমল মাস্টার, অধ্যাপক বিশ্বজিৎ দত্ত, রঙ্গলাল দত্ত, বিজয় দাস, লিটন পাল, রঞ্জিত দত্ত, রতন, প্রফেসর শংকর সাহা, নারায়ণ মাস্টার, সুবল চন্দ্র মাস্টার, মানিক রায় এবং তাপস মাস্টারসহ অনেকে। আলোচনা সভায় বক্তারা বলেন, দেবিদ্বারে ধর্মীয় সম্প্রীতি অটুট রাখা, প্রতিটি পূজা-পার্বণ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং সম্প্রদায়ের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নবগঠিত কমিটি সমন্বিতভাবে কাজ করে যাবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM