1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচ বছরে ২৬০ সপ্তাহ, অসহায়দের মুখে খাবার তুলে দিচ্ছে ‘মেহমানখানা বসুন্দিয়ায় (মাদক কারবারি সেন্টু গং ) কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে গ্রামবাসীর সমাবেশ “ রাজশাহী সীমান্তে ২,৫০০ ট্যাপেনট্রাডল জব্দ বন্যার পানিতে গোসল, প্রাণ গেল ৫ কিশোরীর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে প্রস্তুতি সভা! কেঁদুর মোড়ে পুকুর ভরাটের অভিযোগে মানববন্ধন! কলাগাঁও মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত! ফরিদপুরের মধুখালীতে বাড়ির তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি চাঁদপুর শাহাতলীতে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেঁদুর মোড়ে পুকুর ভরাটের অভিযোগে মানববন্ধন!

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত

মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী ব্যুরো: 

 

 

২৮ আগস্ট ‘২৬ শুক্রবার রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের কেঁদুর মোড় বউবাজার এলাকায় জোড়া পুকুর দখল করে ভরাটের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেঁদুর মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

২৪ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রায় ৩০ থেকে ৪০ জন স্থানীয় বাসিন্দা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কেঁদুর মোড় বউবাজার এলাকায় দীর্ঘদিন ধরে উন্মুক্ত থাকা জোড়া পুকুর দুটি সম্প্রতি ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রানীনগর এলাকার বাসিন্দা ডিকে বাবু নিজস্ব জনবল দিয়ে পুকুর দুটি ভরাট করে সেখানে বাড়িঘর নির্মাণের পরিকল্পনা করছেন। এতে এলাকার পরিবেশ ও জলাধার সংরক্ষণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

 

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা আরও দাবি করেন, পুকুর দুটি রাজশাহী সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত। তালিকাভুক্ত পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ আইনবিরোধী বলে উল্লেখ করে তারা দ্রুত পুকুর ভরাট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

এ সময় বক্তারা বলেন, নগরায়নের কারণে দিন দিন জলাশয় ও পুকুরের সংখ্যা কমে যাচ্ছে। এসব জলাধার সংরক্ষণ করা না হলে ভবিষ্যতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে। তাই কোনোভাবেই পুকুর ভরাটের সুযোগ দেওয়া উচিত নয়।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মোঃ শাকিব, তারেক, তাহসানুল হক তাহান, মাসুদ রানা ও দেলোয়ারসহ অনেকে।

 

পুকুর দুটি ভরাটের অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুকুর ভরাট বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন স্থানীয় এলাকাবাসী। পরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD