1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম সাতকানিয়ায় বন্যার চার মাস পরও সড়ক সেতু বেহাল অবস্থা লক্ষ্মীপুরে ৮ মাসে কুরআন মুখস্থ করলো শিশু আব্দুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ • ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তরুণী গ্রেফতার পিরোজপুরে ৮ লাখ টাকার মাদকসহ দুই কারবারি গ্রেফতার বারবার গণপরিবহনে অগ্নিকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক; যানবাহনের ফিটনেস, মালিকপক্ষের দায়িত্বশীলতা, তদারকির ঘাটতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে কঠোর প্রশ্ন কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কলাগাঁও মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত!

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি:

 

 

তাহিরপুর উপজেলার কলাগাঁও ঈদগাহ মাঠে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কলাগাঁও মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রিয় দলকে সমর্থন করতে মাঠে উপস্থিত হন বিভিন্ন বয়সী দর্শক ও ফুটবলপ্রেমীরা।

 

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ফ্রেন্ডস ক্লাব কলাগাঁও এবং লাকমা স্পোর্টিং ক্লাব।

 

শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলে দর্শকদের মাঝে উত্তেজনা তৈরি করে। একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে প্রাণবন্ত। শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ফ্রেন্ডস ক্লাব কলাগাঁওকে ১-০ গোলে পরাজিত করে লাকমা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

 

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও মানবিক নেতা হাজী মোঃ ফরিদ উদ্দিন সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ শামসুদ্দিন সাহেব, ক্বারী সুলতান আহমেদ ইব্রাহিম খলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক।

 

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মানবিক নেতা হাজী মোঃ ফরিদ উদ্দিন এবং অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় বিজয়ী দলের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন লাকমা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় এবং ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মোঃ মোশাহিদ আলম।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এলাকার যুবসমাজের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় কলাগাঁও মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD