1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচ বছরে ২৬০ সপ্তাহ, অসহায়দের মুখে খাবার তুলে দিচ্ছে ‘মেহমানখানা বসুন্দিয়ায় (মাদক কারবারি সেন্টু গং ) কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে গ্রামবাসীর সমাবেশ “ রাজশাহী সীমান্তে ২,৫০০ ট্যাপেনট্রাডল জব্দ বন্যার পানিতে গোসল, প্রাণ গেল ৫ কিশোরীর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে প্রস্তুতি সভা! কেঁদুর মোড়ে পুকুর ভরাটের অভিযোগে মানববন্ধন! কলাগাঁও মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত! ফরিদপুরের মধুখালীতে বাড়ির তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি চাঁদপুর শাহাতলীতে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বসুন্দিয়ায় (মাদক কারবারি সেন্টু গং ) কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে গ্রামবাসীর সমাবেশ “

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

বসুন্দিয়ায় (মাদক কারবারি সেন্টু গং ) কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে গ্রামবাসীর সমাবেশ ”

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের
বসুন্দিয়ার গাইদগাছি গ্রামে মাদকের বিরুদ্ধে কথা বলায় চিহ্নিত মাদক কারবারি সেন্টু ও তার স্ত্রী, মস্ত এবং তার সহযোগীরা প্রকাশ্যে গ্রামবাসীকে হত্যা সহ নানান হুমকি ধমকি দিচ্ছে । বিষয়টি নিয়ে সচেতন মহলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে । এমন পরিস্থিতিতে ২৮ আগস্ট বিকেলে গ্রামের শেখপাড়ায় এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গ্রামবাসী ও মাদক প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। এতে
মোদাচ্ছের মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা কমিটির সদস্য মাওলানা সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা কাজী আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামী বসুন্দিয়া ইউনিয়ন শাখার কোষাধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ, পদ্মবিলা ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক নাজিম উদ্দিন, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আবু বকর। প্রতিবাদ সমাবেশে অতিথিবৃন্দ বলেন বেশ কয়েক বছর যাবত সেন্টু তার স্ত্রী এবং ছেলে, মস্ত ও তার ছেলে মাদক কারবারি করছে। এলাকার যুব সমাজ তরুন সমাজ প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। তরুণ ও যুব সমাজকে বাঁচাতে হলে এখনই সকল মাদক কারবারিকে রুখে দিতে হবে। মাদকের বিরুদ্ধে কথা বলায় স্থানীয় বেশ কিছু ব্যক্তিকে তারা সরাসরি হত্যা ও দেখে নেওয়ার হুমকি দেওয়ার দুঃসাহস কিভাবে দেখায়! দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। বক্তারা সরাসরি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মাদক কারবারীদের জোকসাজস আছে বলে সন্দেহ প্রকাশ করেন।
অন্যানের মধ্যে সমাবেশে আরো বক্তব্য দেন আলম মুনশী, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, ইমদাদ হোসেন প্রমুখ।#

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD