1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে এনাম চৌধুরীর মতবিনিময় শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যায় নিউজ শেয়ার করায় সরানো হলো,বাংলাদেশের একজন সৎ নীতিবান সাহসী পুলিশ কর্মকর্তা কে। রাজবাড়ী কালুখালী মহিলা কলেজের অগ্রযাত্রায় এমপির আশ্বাস, গুরুত্ব পেল এমপিওভুক্তি ও জাতীয়করণ বালিয়াকান্দিতে হ্যান্ডবলের নতুন সম্ভাবনা, প্রীতি ম্যাচে জংগলকে হারাল হ্যান্ডবল একাডেমি বাঘারপাড়ায় সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক “ বাঘারপাড়ায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত “ নলডাঙ্গায় এসএসসিতে গোল্ডেন প্লাস পাওয়ায় – উপজেলা বিএনপির অভিষিক্ত হলো তৌফিকুর রহমান অপরিষ্কার-অপরিচ্ছন্ননপরিবেশে খাবার তৈরি: নলডাঙ্গায় ৩ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আন্তরিক ও প্রাণবন্ত মতবিনিময় সভায় অনুষ্ঠিত

নিউজ শেয়ার করায় সরানো হলো,বাংলাদেশের একজন সৎ নীতিবান সাহসী পুলিশ কর্মকর্তা কে।

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

যুগান্তর পত্রিকার একটি নিউজ শেয়ার করায় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম। তিনি পুলিশের বিশেষ শাখায় ছিলেন।মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলির কারণ জানানো হয়নি।

বদলির পর নিজের ভেরিফাইড পেইজে পোস্টটি শেয়ার করে রেজাউল করিম লিখেছেন, ‘আমার কাজ আর বাংলাদেশ পুলিশের প্রয়োজন নেই। পুলিশ ডিপার্টমেন্টে কেন ভাল কাজ করতে অফিসাররা উৎসাহিত হন না তার আরেকটা উদাহরণ তৈরি হল আমার পোস্টিং দিয়ে। আলহামদুলিল্লাহ, বিগত ১৫ বছরের চাকরিতে ৯ বছর ছিলাম ডাম্পিং পোস্টিংয়ে, কিছুই মনে করিনি, এখনও মনে করব না। শুধু এটুকুই বলব এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট। আমার মতো উচিৎ কথা বলা, সাহস নিয়ে সত্য বলা, নিয়ম মেনে কাজ করা অফিসারের কদর এই ডিপার্টমেন্ট করতে পারবে না। ১০০% সততা, স্বচ্ছতা নিয়ে কাজ করেও যদি এই রেজাল্ট পেতে হয়, তাহলে আর আমার কিচ্ছু বলার নেই। এই ডিপার্টমেন্ট আমার জন্য নয়। অন্যায়কে মেনে নেওয়ার চেয়ে সংযুক্ত থাকাই শ্রেয়। আমার আর বোধ হয় চাকরি করা হল না। ভাল থাকবেন সবাই।’তিনি আরও লিখেছেন, ‘অনেকেই জানতে চাইবেন আসলে কেন এই অর্ডার। আমি যতটুকু জানতে পেরেছি কয়েকদিন আগে আমাদের পদায়ন নিয়ে যুগান্তরে একটি নিউজ হয়েছিল সেটা আমি শেয়ার দিয়েছিলাম, আর পুলিশ হেডকোয়ার্টার্সের একজন সিনিয়র অফিসার এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করলে আমি তার জবাব দিয়েছিলাম। পরে অবশ্য সেই শেয়ার দেওয়া নিউজ আমি ডিলিট করে দিয়েছিলাম। কিন্তু তারপরও আমাকে সংযুক্ত করা হল। এটাই বাংলাদেশ পুলিশে কাজের মূল্যায়ন। ভাল থাকুক বাংলাদেশ পুলিশ, ভাল থাকুক সেই সব তথাকথিত ভাল অফিসাররা।’

মো. রেজাউল করিম ২৯তম বিসিএস ব্যাচে ২০১১ সালে যোগদান করেন, সারদার প্রশিক্ষণ শেষ হওয়ার পর প্রথম পোস্টিংই করা হয় মুক্তাগাছা এপিবিএন এ, তারপর টানা ৯ বছর ট্যুরিস্ট পুলিশ, এপিবিএন, এভসেক, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কাজ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD