1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে প্রস্তুতি সভা! কেঁদুর মোড়ে পুকুর ভরাটের অভিযোগে মানববন্ধন! কলাগাঁও মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত! ফরিদপুরের মধুখালীতে বাড়ির তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি চাঁদপুর শাহাতলীতে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে রক্ষা করতে শরিফুল কবির রঞ্জু মন্ডলের ফুটবল বিতরণ করিম হত্যা মামলার পলাতক আসামি আতাবুর গ্রেপ্তার রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল সাময়িক বরখাস্ত

ফরিদপুরের মধুখালীতে বাড়ির তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

 

ফরিদপুরের মধুখালী পৌরসভার গোন্দারদিয়া রেলগেট এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলাকায় ঘটে। এ ঘটনায় মারজানা আক্তার নামে এক নারী মধুখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, গত ১৯ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির মালিক নার্গিস আক্তার বাড়ির মূল দরজা ও পেছনের গেটে তালা দিয়ে বাইরে যান। পরে ২৬ আগস্ট বিকেল ৪টার দিকে মারজানা আক্তার বাড়িতে গিয়ে দেখতে পান, পেছনের গেট এবং বসতঘরের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে।

ঘরে ঢুকে তিনি দেখতে পান, আলমারি ও ওয়ারড্রপ খোলা এবং বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। অভিযোগ অনুযায়ী, চোরেরা একটি স্বর্ণের চেইন, একটি রূপার চেইন, ফ্রিজের কমপ্রেসার, দুটি সিলিং ফ্যান, দুটি চার্জার ফ্যান এবং নগদ এক লাখ টাকা নিয়ে গেছে। চুরি হওয়া সব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাড়িতে কেউ না থাকার সুযোগে অজ্ঞাত ব্যক্তিরা তালা ভেঙে এসব মালামাল নিয়ে গেছে বলে ধারণা করছেন বাড়ির সংশ্লিষ্টরা।

চুরির খবর পেয়ে মধুখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য ও আলামত সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

চুরি হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD