1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীর পাইকারা মোড়ে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০ রামেবি ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি রাবিতে শাহরিয়ারকে নিয়ে সেমিনার রুয়েটে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচি কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ হবে তরুণরা, শুরু হলো জাতীয় এআই প্রশিক্ষণ কর্মসূচি ‘তরুণদের উৎসাহ দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রীসহ বগুড়ার সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোপালগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের এম.পি সুবর্ণা সিকদার ঠাকুর কে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, জনগণের সেবক হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মডেল লাভজনক বিভাগে পরিণত হবে রূপালী ব্যাংক বগুড়া বিভাগ-এমডি কাজী ওয়াহিদুল ইসলাম চট্টগ্রামে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী আরএমপির অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর পাইকারা মোড়ে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০

  • প্রকাশিতঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

 

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ

 

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে রাজবাড়ীগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজি চালক আব্দুর রহমান বাবলু (৫৫) নিহত হন।
নিহত আব্দুর রহমান বাবলু কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামের মৃত সাদেক আলী শেখের ছেলে।

দুর্ঘটনায় আহত ১০ জনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, “সিএনজি চালককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”
পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নিলোৎপাল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার কার্যক্রম শুরু করে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD